ঊষা বাজারের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের বিরুদ্ধে জিতলো ত্রিপুরা। তবে জিতলেও ঘাম ঝড়লো। বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগের লড়াইয়ে ২-০ গোলে জেতে পুলিশ। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। ২৪ মিনিটে গুল্টি চৌধুরীর গোলে এগিয়ে পুলিশ (১-০)। বিরতিতে এগিয়ে ছিল ওই গোলই। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে রামকৃষ্ণ সেবাশ্রমের দিপালী হালাম গোল করে খেলায় সমতা ফেরান (১-১)। ম্যাচ জমে উঠে। জয়ের জন্য পুলিশ অলআউট জয়। শেষে ৭২ মিনিটে এলিসা জামাতিয়ার জাল নাড়িয়ে পুলিশের জয় নিশ্চিত করে।


