শুক্রবার থেকে পুনরায় শুরু হতে চলেছে রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট এবং প্লেট গ্রুপের লড়াই । এলিট গ্রুপে ধর্মনগর কলেজ স্টেডিয়ামে কৈলাসহর খেলবে শান্তিরবাজারের বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মোহনপুর খেলবে সোনামুড়র বিরুদ্ধে। এদিকে প্লেট গ্রুপে আজ বাইখোঁড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে সাব্রুম খেলবে অমরপরের বিরুদ্ধে এবং উদয়পুরের জামজুরি মাঠে বিলোনিয়া খেলবে খোয়াইয়ের বিরুদ্ধে।


