লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেটে অপরাজিত থেকে গ্রুপ লিগ শেষ করলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেলো। শুক্রবার ছৈলেংটা ইংলিশ মিডিয়াম ১২৯ রানে হারায় তুইকর্মা তুইসা স্কুলকে। ঘাগড়াছড়া স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে ছৈলেংটা ইংলিশ মিডিয়াম নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০০ রান করে। মুন্না ভৌমিক ৫১ বল-এ ৫টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি সাহায্যে ৯৬ রানে এবং তোজিম দেওয়ান ২৬ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া অর্ঘ্যদীপ চৌধুরী ৪০ বল-এ ৩টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ রান করে। অতিরিক্ত পায় ২৫ রান। জবাবে তুইকর্মা তুইসা স্কুল মাত্র ৭১ রান করতে সক্ষম হয়। ২৬ রান পায় অতিরিক্ত। এছাড়া দেবজিত দেবনাথ ২৫ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। ছৈলেংটা ইংলিশ মিডিয়ামের অমরেশ সিনহা ২৬ রানে ৪টি, ইরফান আলী ৪ রানে এবং মৈনাক ধর ১১ রানে ২টি করে উইকেট ভাগ করে।


