পুদুচেরিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবা প্রতিযোগিতায় জয় অব্যাহত রাখলো ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আসর। আপাতত ২ রাউন্ডের খেলা শেষ হয়েছে। দুই রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আরাধ্যা। প্রথম রাউন্ডে তেলেঙ্গানার তৃষিকা পট্টানায়ককে হারানোর পর শুক্রবার এই রাজ্যেরই বিশিষ্ঠ সাই শ্রী সরস্বতীকে পরাজিত করে। আসরে দেশের ২৬টি রাজ্যের ২৬০ জন বালিকা দাবাড়ু অংশ নিয়েছে।


