রাজ্য ক্রিকেটে ফের লজ্জাজনক স্কোর। মেয়েদের লড়াইয়ে মাত্র ৬ রানে গুটিয়ে গেল আমবাসা। দীর্ঘ কয়েক বছর ধরেই ওই মহকুমায় চলছে অরাজকতা। ক্রিকেট খেলার মাঠে বসছে হাট। মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা চেয়ার আগলে বসে থাকলেও ক্রিকেটের উন্নতির জন্য কিছুই করছেন না বলে অভিযোগ! ফলে বেশ কয়েক বছর ধরে বন্ধ ওই মহকুমার ক্রিকেট খেলা। তবে রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে অংশ নিচ্ছে এবং লেজে গোবরে হয়ে মাঠ ছাড়ছে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রবিবার খোয়াই জয়লাভ করে ১০ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে আমবাসা মাত্র ৬ রানে গুটিয়ে যায়! ওই রানের সবটাই অতিরিক্ত! মাত্র আট ওভার ব্যাট করে গুটিয়ে যায় আমবাসা। যা রাজ্যের ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক স্কোর। খোয়াই-এর প্রিয়া সূত্রধর দুই রানে এবং দীপু নম: দাস চার রানে পাঁচটি করে উইকেট দখল করেন। জবাবে খোয়াই ১৩ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। অনামিকা দাস চার রানে এবং দেবাদ্রিত দেব ৩ রানে অপরাজিত থেকে যান।
মহিলা ক্রিকেটের নামে কলঙ্ক ও প্রহসন! মাত্র ৬ রানে গুটিয়ে গেল আমবাসা!
Date:
Share post:


