অজয় জিতলো তালতলা স্কুলকে

Date:

Share post:

মোহনপুরে আন্ত:‌ স্কুল ক্রিকেটে অজয় চৌধুরীর অলরাউন্ড পারফরম্যান্সে দুরন্ত জয় পেলো তালতলা স্কুল। হারালো ছেচুরিয়া স্কুলকে। কলাগাছিয়া স্কুল মাঠে সোমবার ব্যাট করার সুযোগ পেয়ে ছেচুরিয়া স্কুল ১৫৬ রান করে। সুরজিৎ দাস ৪২ বল-এ ২টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, সৌরভ বনিক ১৭ বল-এ ৪টি বাউন্ডারি ও ১ ওটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং কুনাল সিনহা ৯ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। অতিরিক্ত পায় ৪১ রান। তালতলা স্কুলের অজয় চৌধুরি ২৪ রানে ৩টি এবং ইশাল তাঁতী ২২ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে তালতলা স্কুল ১৫.‌৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অজয় চৌধুরী ৩৩ বল-এ ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, মনুরঞ্জন সরকার ১৫ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং প্রীতম সরকার ১৭ বল-এ ৩টি বাউন্ডারির সাআয্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ৪২ রান। ছেচুরিয়া স্কুলের কুশল সরকার ৪৫ রানে ২টি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...