বাংলাদেশকে গুটিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েরা

Date:

Share post:

বাংলাদেশকে ৪০ রানে গুটিয়ে দিয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের লড়াইয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল ভারত। আগামী রবিবার ভারত নামবে খেতাব দখলের লড়াইয়ে। তবে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করলেও ভারতীয় ক্রিকেট দলকে চিন্তায় রেখেছে ব্যাটসম্যানদের দুর্বল পারফরম্যান্স। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৪৯ রান করে। ওপেনার শেফালী ভার্মা ৪০ বলে ৩টি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন। দলনেত্রী হরমনপ্রীত কৌর ২৪ রানে অপরাজিত ছিলেন। এছাড়া প্রতিকা রাওয়াল ২০, রিচা ঘোষ ২১ এবং দীপ্তি শর্মা ১৩ রান করেন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন সর্বাধিক ২টি উইকেট নেন। জবাবে ভারতীয় বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বাংলাদেশ শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয়। সর্বাধিক ২২ রানে অপরাজিত ছিলেন সর্ণা আখতার। ভারতের পক্ষে দীপ্তি শর্মা সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া নন্দিনী শর্মা নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শ্রীচরণী এবং প্রেমা রাওয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...

দেড়শো উইকেট নিয়ে রেকর্ড করার অপেক্ষায় অর্শদীপ

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০'র ম্যাচে একটি রেকর্ড স্পর্শ করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ বা হাতি পেসার অর্শদীপ সিং।...

টি-২০’র রেংকিং, শীর্ষে উঠে এলেন অভিষেক

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ এর লড়াইয়ে ৩৮ বলে ১১৩ রানের ইনিংস খেলে আবারো শীর্ষে উঠে এলেন ভারতীয় ক্রিকেট...