মেয়েদের সিনিয়র রাজ্যস্তরের ক্রিকেটে বৃষ্টির থাবা। মুশলধারে বৃষ্টির জন্য মাঝপথে বন্ধ হয়ে গেলো ম্যাচ। আজ রিজার্ভ ডে-তে পুনরায় হবে ম্যাচটি। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে শনিবার হয় ম্যাচটি। মুখোমুখি হয়েছিল মোহনপুর এবং উদয়পুর। মোহনপুর প্রথমে ব্যাট করে ১৫১ রানের লক্ষ্য দেওয়ার পর উদয়পুর ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান করার পর শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি না কমায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মোহনপুর ১৫০ রান করে। মধুমিতা সরকার ৩৬ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১, দীপিকা পাল ৯৬ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১, রুপালি দাস ৬০ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। জবাবে উদয়পুর ২৬ বল-এ ১ উইকেট হারিয়ে ১৫ রান করার পর বৃষ্টিতে খেলা আর হয় নি।


