আনন্দনগর ইলেভেন স্টার জয় পেলো

Date:

Share post:

বক্সনগর প্লে সেন্টার আয়োজিত ঐতিহ্যবাহী এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আনন্দনগর ইলেভেন স্টার জয় পেলো। রবিবার দুপুরে বক্সনগর মিনি স্টেডিয়াম মাঠে আনন্দনগর ৪-০ গোলে সোনামুড়া আয়াত আলী ইলেভেন স্টারকে হারায়। জমজমাট খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আনন্দনগর ইলেভেন স্টার।অনেকটা একতরফা ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। আনন্দনগরের হয়ে প্রথম গোলটি করেন জোয়ালা। দ্বিতীয় গোলটি করেন বিবাং এবং তৃতীয় গোলটি করেন রিচার্ড। দ্বিতীয়ার্ধে চতুর্থ ও শেষ গোলটি করেন রুটমাওয়ে। দুই দলই মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড থেকে ফুটবলারদের দিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান বাদশা, বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস, বক্সনগর ব্লক ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সহ অন্যান্যরা। দর্শকে পরিপূর্ণ বক্সনগর মিনি স্টেডিয়াম।এদিকে ১৫ সেপ্টেম্বর দুপুর ২টায় একই মাঠে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে ধর্মনগর জে জে এফসি ইলেভেন স্টার ও মধ্য বক্সনগর এ জে ইলেভেন স্টার।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...