লিড নিয়ে ৩ পয়েন্ট চলমানের

Date:

Share post:

ড্র ম্যাচে লিড নিয়ে ৩টি মূল্যবান পয়েন্ট ঘরে তুললো চলমান সংঘ। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ইউনাইটেড বা এস টি-কে। শেষ ম্যাচে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে লিড নিয়ে ড্র রাখতে পারলেই খেতাব তুলে নেবে চলমান। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে প্রথম দিনেই লিড নিয়ে নিয়েছিল চলমান। শেষ পর্যন্ত মেলাঘরের শহীদ কাজল ময়দানে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। সাহেল দেববর্মা ৯৩ বল-এ ১৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৭, অভিক পাল ১০০ বল-এ ৫টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৬, অর্কজিৎ পাল ৫৪ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং দেবত্তম ঘোষ ৪২ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। বিএসটি-র তনয় মন্ডল ৪৭ রানে ৪টি এবং সৌরভ দাস ৩৮ রানে ৩টি উইকেট ভাগ করেন। ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিএসটি ম্যাচের শেষ বল পর্যন্ত ৫৭ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। দীপঙ্কর ভাটনগর ১৪৮ বল-এ ১১টি বাউন্ডারির সাহায্য সাহায্যে ৭২, সন্তোষ গোস্বামী ৯৮ বল-এ ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ এবং কৃতি দীপ্ত দাস ৩১ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। চলমান সংঘের সিদ্ধার্থ দেবনাথ ১২ রানে এবং দেবত্তম ঘোষ ৪১ রানে ২টি করে উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...