শেষ ৯ মিনিটে তিন গোল হজম করে ম্যাচের শেষে স্বদলের ফুটবলারদের মধ্যে বিরোধ এবং রক্তাত্ব হয়ে মাঠ ছাড়লেন লালবাহাদুরের ফুটবলার বিজেন্দ্র। ব্লাড ক্লাব ও লালবাহাদুর-এর লড়াই ৩-৩ গোলে ড্র হয়। দুই দলের দুই ফুটবলার ভক্তি পদ জমাতিয়া ও লাইসরাম মেইতেইকে লালকার্ড দেখান রেফারি। ভাগ হয় পয়েন্ট।
চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ করে লালবাহাদুর। ৭ মিনিটে মিলন সিং, ৪৩ মিনিটে জোনি লালরেম রুয়াতা এবং ইঞ্জুরি টাইমে লালাওম সাঙ্গা জাল নাড়ান। ৩-o করে বিরতিতে যায় লালের।
বিরতির পরও এই লিড ধরে রাখে। বারবার উভয় শিবির ফাউল নিয়ে ঢাক্কামুক্কিতে ঝরিয়ে পড়ে। ৬৫ মিনিটে এধরনের ঘটনা থেকে লাল কার্ড দেখেন ভক্তি পদ জমাতিয়া ও লাইস্রাম মিইতেই। ৯ মিনিট তখন বাকি ম্যাচ শেষ হয়ে। এই অবস্থায় একের পর এক তিন গোল করে সমতা ছিনিয়ে নেয় ব্লাডমাউথ। এর মধ্যে দুটি গোল পারভেজ ভূঁইয়ার। অপরটি গোলটি করেন নাগান গৌমের।
ম্যাচের শেষে হতাশ লালবাহাদুর শিবিরের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে রক্তাক্ত হন ব্রিজেশ। ভক্তি ও জিতেন ছিলেন অপর দুই হোতা। সব থেকে উগ্র দেখা গেছে লালরাম নুন মাওইয়াকে। পরে কর্মকর্তারা পরিস্থিতি সামলে দল নিয়ে ফিরে যান।
ম্যাচ ড্র করে স্বদলের ফুটবলারদের মধ্যে বিরোধ, রক্তাক্ত, লালকার্ড দুটি
Date:
Share post:


