খোয়াইয়ে সিনিয়র ক্রিকেটের সুপার ফোরে জয় পেলো ব্লুমিং ক্লাব। বিফলে গেল রোহন বিশ্বাসের অলরাউন্ড পারফরম্যান্স। ৪৭ রানে হারায় অগ্রদূত ক্লাবকে। বিজিত দলের রোহন বিশ্বাস প্রথমে বল হাতে চার উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ১১৭ রান করেন। অপরদিকে বিজয়ী দলের রিনেশ দেববর্মা ১১৫ রান করেন। এয়ারপোর্ট মাঠে টসে জিতে ব্লুমিং ক্লাব ২৬৯ রান করে। ওপেনার রিণেশ দেববর্মা ১১৮ বল-এ ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সাহায্যে ১১৫, রাজেশ দেববর্মা ৮৪ বল-এ আটটি বাউন্ডারির সাহায্যে ৬২, পহর দেববর্মা ২৫ বল-এ দুটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং রোহিত দেববর্মা ২৪ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। অতিরিক্ত পায় ২৩ রান। অগ্রদূত ক্লাবের রোহন বিশ্বাস ৪৪ রানে চারটি, রাজু শীল ৪৪ রানে এবং শীতল দেবনাথ ৫০ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে অগ্রদূত ক্লাব ২২২ রান করতে সক্ষম হয়। রোহন বিশ্বাস ৯১ বল-এ ১২টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৭, দেবাশীষ তাঁতি ২০ বল-এ দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, সুমিত সূত্রধর ২৫ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং সত্যজিৎ চৌধুরী ৩৫ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১৬ রান করেন। অতিরিক্ত পায় ২৫ রান। ব্লুমিং ক্লাবের মুকেশ দেববর্মা ৩১ রানে তিনটি, বিরাজ দেববর্মা ২১ রানে এবং কৃশানু কান্তি দেববর্মা ৪১ রানে দুটি করে উইকেট ভাগ করেন।


