ট্রফি ঘরে তুলতে চলেছে কসমোপলিটন

Date:

Share post:

প্রথম ডিভিশনের সুপার ফোরের ট্রফি ঘরে তুলতে চলেছে কসমোপলিটন ক্লাব। বড় কোন অঘটন না ঘটলে এমনটাই হয়তো হবে। প্রথম দিনের শেষেই চলমান সংঘের বিরুদ্ধে চালকের আসনে এই ক্লাবটি। এগিয়ে রয়েছে ৪০১ রানে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে নিজের জাত আবার চেনালেন লক্ষ্য কুমার টি.। দিল্লি থেকে আগত ওই উইকেটরক্ষক ব্যাটসম্যানটি ১৫৭ রানের একটি চোখ ঝলসানো ইনিংস উপহার দেন। পাশাপাশি দলনায়ক শংকর পালও ১৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। ওই দুজনের হাত ধরে পাহাড় সমান স্কোর গড়ে কসমোপলিটন। টসে জিতে কসমোপলিটন ৭৭ ওভার ব্যাট করে ৪২৯ রান তোলে মাত্র চার উইকেট হারিয়ে। শংকর ১২০ বল-এ ১৪ টি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫৭ রানে এবং লক্ষ্য কুমার ১৯৬ বল-এ ১৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া বাবুল দে ৯২ বল-এ ১৩টি বাউন্ডারি সাহায্যে ৭৬ এবং তন্ময় দাস ৩৮ বল-এ তিনটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। চলমানের কৃষ্ণধন নম: ৭৫ রানে দুটি উইকেট পান। বিশাল রানের সামনে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৮ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ২৮ রান করে চলমান। অর্কজিৎ পাল ২৮ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত রয়েছেন। আসরে দুই ম্যাচ খেলে চলমানের পয়েন্ট ৯ এবং কসমোপলিটনের পয়েন্ট ৮। ফলে যে দলই প্রথম ইনিংসে লিড নিতে পারবে তারা খেতাবের জয় করে নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...