সিরিজ ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া

Date:

Share post:

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরলো ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান।আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান ওপেনিংয়ে নেমে ৩৭ রান করলেও তা টি-২০ ফরম্যাটের তুলনায় বেশ ধীরগতির ছিল।ভারতের হয়ে বল হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখান নীতিশ কুমার রেড্ডি, তিনি একাই তুলে নেন ৩টি উইকেট।এছাড়া আর্শদীপ সিং ২টি এবং যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই ১টি করে উইকেট শিকার করেন। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা দারুণ হয়। ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ২২ বলে ৫৭ রানের একটি ঝড়ো অর্ধশতরান উপহার দেন। আফগান স্পিনার রশিদ খান তাঁর প্রথম ওভারে অভিষেক শর্মা ও হাফ-সেঞ্চুরি করা সঞ্জু স্যামসনের উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরির চেষ্টা করেছিলেন। তবে লক্ষ্যমাত্রা তাড়া করতে ভারতের কোনো বেগ পেতে হয়নি এবং সহজে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ট্রফি নিশ্চিত করল ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...