মৌচৈতি’র ১৬২, চ্যাম্পিয়ন সদর

Date:

Share post:

রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে রাজ্য সেরা হলো সদর। একতরফা ফাইনালে সহজেই হারায় বিশালগড়কে। জামজুরি স্কুল মাঠে সদর ২৫০ রানের বড় ব্যবধানে জয় পায়। বিজয়ী দলের মৌচৈতি দেবনাথ ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন। সদরের এই ওপেনার ১৬২ রানের ইনিংস উপহার দিয়েছেন। টসে জিতে সদর নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করে। ওপেনার মৌচৈতি ১৪৮ বল-এ ১৭টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬২ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন। এছাড়া দলনায়িকা রিজু সাহা ৫৩ বল-এ ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং আশমিতা দেবনাথ ৫৪ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। অতিরিক্ত পায় ২০ রান। বিশালগড়ের স্নেহা সরকার ৩২ রানে ৩টি এবং পূর্বা চৌধুরী ৬৮ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় বিশালগড়। গোটা দল মাত্র ৪১ রান করতে সক্ষম হয়। অনুষ্কা শীল একমাত্র দুই অঙ্কের রানে পা রাখতে পারেন। ৬৬ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। সদরের আম্বেশা দাস ১২ রানে ৩টি এবং অন্নপূর্ণা দাস ৩ রানে ২টি উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...