গরিয়া একাডেমিতে বিধ্বস্ত হলো রাষ্ট্রীয় মিলিটারি স্কুল। ত্রিপুরার সেরা গরিয়া জয়লাভ করে হাফ ডজন গোলে। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে তেজস মাঠে বুধবার সকালে হয় ম্যাচটি। খেলার শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য ছিল রাজ্যের ছেলেদের। বল দখলের লড়াইয়েও ছিল এগিয়ে। বিজয়ী দলের অমিত জমাতিয়া জোড়া গোল করে। এছাড়া দলের পক্ষে নাইসিং জমাতিয়া, আইজ্যাক জমাতিয়া, সুমন্ত জমাতিয়া এবং শান জমাতিয়া গোল করে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-০ গোলে। ফুটবলারদের পারফরম্যান্সে খুশি কোচ লালিন্দ্র জমাতিয়া। আজ গুরুত্বপুর্ন ম্যাচে ত্রিপুরার গড়িয়া একাডেমি খেলবে শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে।


