রাজ্য সেরা বাধারঘাটের স্পোর্টস স্কুল

Date:

Share post:

রাজ্য সেরা হলো বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল। রাজ্য অনূর্ধ্ব-‌১৭ ছেলেদের ফুটবলে উত্তেজনাপূর্ণ ফাইনাল স্পোর্টস স্কুল ২-০ গোলে হারায় উত্তর জেলাকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচচে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দক্ষতা ও শক্তিতে দুদল প্রায় এক জায়গায় থাকলেও গতিতে এগিয়ে গিয়েছিলো স্পোর্টস স্কুল। এতেই বাজিমাৎ করে। প্রথমার্ধে স্পোর্টস স্কুলকে জোড় লড়াই ছুড়ে দিয়েছিলো উত্তর জেলার ফুটবলাররা। ম্যাচের ৪০ মিনিটে সাচলাং জমাতিয়া এবং ৫৩ মিনিটে অঙ্কুর দাস গোল করে। খেলা পরিচালনা করেন কৈলাসপদ জমাতিয়া। এর আগে এদিন সকালে প্রথম সেমিফাইনালে উত্তর জেলা ৩-‌০ গোলে ধলাই জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের খোমেন্দ্র রিয়াং, লাল রুই থাংগা এবং লালদো জোয়ালা গোল করেছিলো। খেলা পরিচালনা করেন নন্দ নারায়ন জমাতিয়া। দ্বিতীয় সেমিফাইনালে স্পোর্টস স্কুল ৩-‌১ গোলে হারায় পশ্চিম জেলাকে। বিজয়ী দলের সাচলাং জমাতিয়া, নাইথক জমাতিয়া এবং গোবিন্দ চন্দ্র জমাতিয়া গোল করে। বিজীত দলের একমাত্র গোলটি করে রণবীর দেববর্মা। খেলা পরিচালনা করেছিলেন কৈলাসপদ জমাতিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অদ্ভুত নিয়ম! পঞ্চম হলুদ কার্ডের পরও খেলবেন মেসি!

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মরশুমে লিওনেল মেসি পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে তার খেলা...

দ্বিতীয় সারির দল নিয়ে সাফ খেলতে ঢাকায় যাচ্ছে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। লিস্টন কোলাসো, ব্রিসন...

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...