এভার গ্রীন সহজেই হারালো উপেন্দ্র মুকুমুকে

Date:

Share post:

খোয়াইয়ে সঞ্জয় বড়ুয়া স্মৃতি টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো এভার গ্রীন ক্লাব। সহজেই হারালো উপেন্দ্র মুকুমু ক্লাবকে। সোমবার এয়ারপোর্ট মাঠে ম্যাচে বিজয়ী দলের প্রশান্ত দাস এবং অচিন্ত্য রায় অর্ধশত রান করেছেন। এছাড়া বল হাতে নিশিকান্ত দেবনাথ চার উইকেট তুলে চমক দেখান। টসে জিতে বিপক্ষের বোলারদের শাসন করেন এভারগ্রিন ক্লাবের ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৯ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নামা অচিন্ত্য রায় ৪৪ বল-এ চারটি বাউন্ডারি ও দশটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৯ এবং ওপেনার প্রশান্ত দাস ৩০ বল-এ পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করেন। এছাড়া অর্কধুতি দেব ২০ বল-এ একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং সৌরভ দেব ১৭ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। অতিরিক্ত পায় ২৯ রান। উপেন্দ্র মুকুমুর টঙ্কেচাং দেববর্মা ৩৭ রানে এবং ড্যানিয়েল দেববর্মা ৩৮ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে উপেন্দ্র মুকুমু ক্লাব নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। অতিরিক্ত পায় ৩৬ রান। এছাড়া ইন্দ্রজিৎ দেববর্মা ১৯ বল-এ তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ২৭, চিনু কুমার দেববর্মা ২৭ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। এভারগ্রীন ক্লাবের নিশিকান্ত দেবনাথ দশ রানে চারটি এবং অর্কধুতি দেব ৩২ রানে দুটি উইকেট ভাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...