অনূর্ধ্ব ১৪ মেয়েদের স্কুল ফুটবল

Date:

Share post:

জম্পুইজলায় অনূর্ধ্ব ১৪ মেয়েদের স্কুল ফুটবলের রাজ্য আসরের দুটি সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ আজ। সকালে প্রথম সেমিফাইনালে পশ্চিম জেলা খেলবে দক্ষিন জেলার বিরুদ্ধে এবং দ্বিতীয় সেমিফাইনালে উত্তর জেলা খেলবে সিপাহীজলা জেলার বিরুদ্ধে। বিকেলে হবে রাজ্য সেরা হওয়ার লড়াই। জম্পুইজলার সুধন্য দেববর্মা স্কুল মাঠে হবে ম্যাচগুলি। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে একতরফা খেলে পশ্চিম জেলা হাফ ডজন গোলে হারায় খোয়াই জেলাকে। হ্যাটট্রিক করে নিনা ত্রিপুরা। এছাড়া অপর দুটি গোল করে রঙ্গিতা জমাতিয়া এবং পূর্ণিমা গোয়ালা। দ্বিতীয় ম্যাচে উত্তর জেলা ৬-০ গোলে বিধ্বস্ত করে খোয়াই জেলাকে। সুজতা দেববর্মা, লালরেম ডারলং, অঞ্জু রিয়াং, মুঙ্গসুচ রিয়ান, মেলোডি ডারলং এবং রোহিতা চাকমা গোল করে। তৃতীয় ম্যাচে দক্ষিণ জেলা ৩-০ গোলে ধলাই জেলাকে হারায়। চম্পা ত্রিপুরা, পূর্ণিমা মগ এবং নাইথক্তি রিয়াং গোল করে। দিনের শেষ উত্তেজনা পূর্ণ ম্যাচে সিপাহীজলা জেলা নূন্যতম গোলে হারায় ঊনকোটি জেলাকে। বিজয়ী দলের পক্ষে জয় সূচক গোলটি করে প্রীতি নোয়াতিয়া। ত্রিপুরার ফুটবলার আঁতুরঘর হিসাবে পরিচিত জম্পুইজলায় এই আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...