সুইজারল্যান্ড পর্যটনের দূত হলেন ভারতের জেমাইমা

Date:

Share post:

সুইজারল্যান্ড পর্যটনের দূত হলেন ভারতের জেমাইমা

মুম্বাই।। নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের মহিলা ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজকে। সুইৎজ়ারল্যান্ডের পর্যটন দূত হলেন ভারতের এই তারকা মহিলা ক্রিকেটার। ভারতের জন্য তাদের নতুন ‘ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডর’ হিসেবে জেমাইমার নাম ঘোষণা করেছে সুইৎজ়ারল্যান্ড।সুইৎজ়ারল্যান্ড পর্যটন দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন নাইডেগার বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এই ঘোষণা করেন। বিনোদন থেকে শুরু করে পারিবারিক ছুটি কাটানো, ভারতীয়দের পছন্দের তালিকায় সুইৎজ়ারল্যান্ড উপরের দিকে রয়েছে। জেমাইমার সঙ্গে তাঁদের নতুন সম্পর্কের কথা বলতে গিয়ে নাইডেগার বলেন, ভারত এবং সুইৎজ়ারল্যান্ডের মধ্যে বহু বছর ধরে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। প্রতিটি প্রজন্মের সঙ্গে সেই সম্পর্ক বিকশিত হচ্ছে। জেমাইমাও স্বাভাবিক ভাবেই তারই অংশ। তাঁর উষ্ণতা এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষমতা তাঁকে এই ভূমিকার জন্য উপযুক্ত করে তুলেছে। ভারতের জন্য তাদের ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডর হিসেবে তাঁকে স্বাগত জানাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।জেমাইমা বলেন, ভারতের প্রতিনিধিত্ব করা সব সময়ই তার কাছে বিশেষ কিছু। এই নতুন সম্পর্কের ব্যাপারে যা তাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করছে, তা হল সুইৎজ়ারল্যান্ডকে তাদের জানা এবং আবিষ্কার করার সুযোগ। সুইৎজ়ারল্যান্ড পর্যটনের সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে তিনি সত্যিই খুব আনন্দিত। অনুষ্ঠানে ছিলেন সুইৎজ়ারল্যান্ড ট্যুরিজমের ভারতের ডিরেক্টর ক্রিশ্চিয়ান শচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...