ফাইনালে ‘নির্ভীক ও উচ্চাকাঙ্ক্ষী’ থাকার আহ্বান রদ্রি-র

Date:

Share post:

বিশ্বকাপের ফাইনাল ভিন্ন এক মঞ্চ। যেখানে বাড়তি চাপ, রোমাঞ্চ কাজ করে সবার মাঝেই। আর প্রতিপক্ষ যদি হয় আর্জেন্টিনা, কিছুটা ভয়ও লাগা স্বাভাবিক। আর তাই নির্ভীক থেকে শিরোপার লড়াইয়ে নামতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন রদ্রি। স্পেনের অধিনায়ক বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সব কিছুর জন্য প্রস্তুত তারা।বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে লড়বে কোপা আমেরিকা ও ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন। ২০১০ সালে বিশ্ব জয়ের স্বাদ পাওয়া স্পেনের সামনে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার হাতছানি। আসছে লড়াইয়ে নামার আগে নিজেদের নিয়ে আত্মবিশ্বাস রদ্রির গলায়। সাংবাদিক সম্মেলনে এই মিডফিল্ডার বলেছেন, ফাইনালে উঠেই থামতে রাজি নন তারা, পৌঁছাতে চায় সাফল্যের চূড়ায়। “আমরা ধীরে ধীরে উন্নতির একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি, যেখানে গত কয়েক বছরে একটি দলকে পরিণত হতে দেখেছি। এই দল এবং এই প্রজন্ম নিজেদের একটি পরিচয় তৈরি করবে… আর এখন আমরা বিশ্বকাপের ফাইনালে। দলটির এই পথচলায় আমরা আনন্দিত, তবে এখানেই থেমে যাচ্ছি না; আমাদের লক্ষ্য আরও অনেক দূর।”
স্পেনের হয়ে ইউরো, ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রদ্রি। পেয়েছেন ব্যালন দ’র জয়ের স্বাদও। কিন্তু বিশ্বকাপ তো যেকোনো ফুটবলারের জন্যই সর্বোচ্চ অর্জন। “একজন ফুটবলারের জীবনে সবচেয়ে বড় ঘটনা হলো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। আমি নিজের ক্যারিয়ার নিয়ে খুশি, তবে সামনে এগিয়ে যাওয়ার তাড়না সবসময়ই থাকে।” এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে স্পেন। বিশেষ করে, তাদের রক্ষণভাগ নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা। এখন পর্যন্ত যে স্রেফ একটি গোল হজম করেছে তারা। নিজেদের পুরো দলকেই ভারসাম্যপূর্ণ বলছেন রদ্রি। কিছু দুর্বলতাও আছে, তবে সেসব খোলাসা করতে চাননি তিনি।। “আমাদের শক্তি ও দুর্বলতা দুটোই আছে। তবে দুর্বলতা কম, আর সেগুলো আমি নিজের কাছেই রাখব।”
আর আর্জেন্টিনা তো চলতি আসরে একের পর এক প্রত্যাবর্তনের গল্প লিখেই যাচ্ছে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দুয়ারে থাকা দলটির লড়াকু মানসিকতার কথা মাথায় রেখেই আসছে লড়াইয়ে নামবে স্পেন। “যে বিষয়টির কথা বলা হচ্ছে, তা হলো, আর্জেন্টিনার লড়াকু মানসিকতা, প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং তাদের দৃঢ়তা। নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হলে জয়ের তাড়না থাকার বিকল্প দেখেন না রদ্রি। স্বাভাবিক খেলাটা খেলেই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে চান তারা। “আমাদের জেতার লক্ষ্যেই মাঠে নামতে হবে, বিশ্বকাপ জেতার জন্য সংকল্পবদ্ধ ও উচ্চাকাঙ্ক্ষী হতে হবে। আর আমার মনে হয়, এর মানে হলো পুরো ম্যাচ জুড়েই আমাদের নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যেতে হবে।”
রদ্রি মনে করছেন, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের তুলনায় ফাইনাল ম্যাচটি হবে আরও বেশি শরীর নির্ভর। তবে এসবের জন্যও নিজেদের প্রস্তুত রেখেছেন তারা। “রবিবারের ম্যাচটি ভিন্ন হবে। আমার মনে হয়, এটা আরও বেশি লড়াইয়ের, আরও বেশি শরীর নির্ভর ম্যাচ হবে, এবং আমাদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...