রীতিমতো ঘাম ঝরিয়ে জিতলো সরোজ সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইয়ে সরোজ ১-০ গোলে হারায় ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। প্রথমার্ধের ৩৭ মিনিটে বিজয়ী দলের লালচুয়ান মূইয়া ডার্লং জয়সূচক গোলটি করেন। বিরতির পর আর জাল নড়ে নি। ফলে সরোজ সংঘ মূল্যবান পয়েন্ট পায়। অপরদিকে, টানা হেরে ট্রফির দৌড়ে পিছিয়ে পড়ল স্পোর্টস স্কুল।


