গুয়াহাটিতে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ ক্রিকেটের প্রস্তুতি শুরু করল ত্রিপুরা। এবছর প্লেট গ্রুপে খেলবে ত্রিপুরা। ৯ অক্টোবর প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ মেঘালয়। এরপর ১০ অক্টোবর মণিপুর, ১২ অক্টোবর সিকিম, ১৪ অক্টোবর নাগাল্যান্ড এবং ১৬ অক্টোবর শেষ ম্যাচ খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। আসরে লড়তে মঙ্গলবার রাজ্যদল গুয়াহাটি পৌঁছায়। বুধবার দুপুরে বর্ষা পাড়া স্টেডিয়ামে অনুশীলনও করে। আসরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার আরও এক দফা প্রস্তুতি সেরে নেবে গোটা দল। এদিন রানিং বিটুইন দ্যা উইকেটে ওর উপর বেশি জোর দেন কোচ দেবব্রত চৌধুরী। অনুশীলন শেষে গুয়াহাটি থেকে টেলিফোনে কোচ বলেন, “মেয়েরা ভালো খেলার জন্য তাকিয়ে রয়েছে। এবার দলকে এলিট গ্রুপে তুলেই রাজ্যে ফিরতে চাইছে মেয়েরা।


