ছিটকে গেল রাজ্যের গরিয়া একাডেমি

Date:

Share post:

দিল্লিতে অনূর্ধ্ব ১৭ ছেলেদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলের আসর থেকে ছিটকে গেল রাজ্যের গরিয়া একাডেমি। মনিপুরের স্কুল দলের সাথে লড়াই করলেও শেষ পর্যন্ত মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো রাজ্যসেরা দলকে। বৃহস্পতিবারের ম্যাচে শুরু থেকেই বিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ত্রিপুরার ভূমিপুত্ররা। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে মণিপুর দল আক্রমণের গতি বাড়িয়ে ৩-২ গোলে হারায় গড়িয়া একাডেমি। রাজ্য দলের পক্ষে দুটি গোল করে অমিত ত্রিপুরা। খেলা শেষে হতাশ ত্রিপুরার ম্যানেজার অমৃত জমাতিয়া দিল্লি থেকে টেলিফোনে বলেন, “দুর্দান্ত খেলেছিল ছেলেরা। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল। কিন্তু সেগুলি কাজে লাগাতে পারে নি। আজ ত্রিপুরার প্রতিপক্ষ তেলেঙ্গানা। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করবে। এদিন হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল ত্রিপুরার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...