সাব্রুমে আন্ত: স্কুল ক্রিকেটের ফাইনালে সাব্রুম স্কুলের বিরুদ্ধে খেলবে নেতাজি বিদ্যামন্দির। শুক্রবার হবে খেতাব দখলের লড়াই। এদিন বিফলে গেল শুভম দেবনাথের দুরন্ত অর্ধশতরান। আসরের দ্বিতীয় সেমিফাইনালে নেতাজী বিদ্যামন্দির চার উইকেটে হারায় সাতচাঁদ স্কুলকে। মহকুমার কলেজ স্টেডিয়ামে টসে জিতে সাতচাঁদ স্কুল চার উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৯ রান করে। শুভম দেবনাথ ৬১ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫০, শুভ্র জ্যোতি শীল ১৫ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং অরিন্দম দাস ১৫ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। অতিরিক্ত পায় ২৪ রান। জবাবে নেতাজী বিদ্যামন্দির ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সায়ন শীল ৩৪ বল-এ তিনটি বাউন্ডারি সাহায্যে ৩৪, সাগ্নিক সাহা ৩০ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৭, ঈশান মজুমদার ১৫ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ১৭ রান। সাতচাঁদ স্কুলের শুভ্র জ্যোতি শীল ১৪ রানে দুটি উইকেট পায়।


