সেন্ট পলস স্কুল আয়োজিত ১৭তম রনেন্দ্র সাংমা স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবলের আসরে চ্যাম্পিয়ন হলো সেন্ট পলস স্কুল। উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচে সেন্ট পলস স্কুল হারায় সিনদ ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুলকে। ১২টি স্কুলকে নিয়ে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আসর। বৃহস্পতিবার আসরের মেগা ফাইনাল ম্যাচটি হয়। ম্যাচের শুরু থেকেই দু’দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলে। বিজয়ী দলের কিষানজিত রিয়াং এবং পাল জমাতিয়া গোল করে। বিজিত দলের একমাত্র গোলটি করে সাহেল। খেলা পরিচালনা করেন সত্যজিত দেব রায়। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এবং স্কুলের অধ্যক্ষ মঞ্জুরি সাংমা। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়েছে ১৫ ও ১০ হাজার টাকা। তরুণ ফুটবলারদের প্রতিভার বিকাশ ও খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী।


