বিতর্কিত গোলে জয় ছিনিয়ে সুপার লিগের পথে এগিয়ে গেলো বড় বাজেটের দল কল্যাণ সমিতি। শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগের ম্যাচে বুধবার কল্যাণ সমিতি ২-১ গোলে হারায় ফরোয়ার্ড ক্লাবকে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে হেরে ফরোয়ার্ড সুপারের অঙ্ক কঠিন করে ফেলেছে। শেষ দুটি ম্যাচে এখন জিততেই হবে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার নৈশালোকে টানটান ম্যাচে নেমে শুরু থেকেই জয়ের জন্য ঝাপায় ফরোয়ার্ড ক্লাব। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে তোলে কল্যাণের রক্ষণভাগকে। ৯ মিনিটে বক্সের উপর থাকে জোয়ালার অনবদ্য পাঞ্চ ক্রসবারে কাপিয়ে ফিরে আসে। এর ঠিক এক মিনিটের ব্যবধানেই গোল পায় ফরোয়ার্ড। কর্নার থাকে ভাসানো বল ৬ গজ বক্সের ভেতরে গোলরক্ষকের নাগাল এড়িয়ে জাবেদ ডার্লং এর মাথায় এলে, চমৎকার ভাবে হেড করে জালে ঠেলেন। ম্যাচ ১-০ হয়। গোল হজমের পরেও কল্যাণের মাঝমাঠ খেলায় ফিরতে অনেকতা সময় নেয়। ফরোয়ার্ড রীতিমত নিয়ন্ত্রণ করে মাঝমাঠ। ধীরে ধীরে জমি দখল করে আক্রমনে যাওয়া শুরু করে কল্যাণ। প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে ম্যাচ টানটান হয়ে। ৩৫ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল বক্সের উপর পান স্ট্রাইকার আফদাল। সামনে ফাঁকা জায়গা পেয়ে ডান পায়ে জোরালো পাঞ্চ করেন। বল ফরোয়ার্ডের গোলরক্ষকের নাগাল এড়িয়ে জালে জড়ায়। ম্যাচ ১-১ হয়। এই গোলটির পর কল্যাণের চাপ শেষ বেশ কিছুটা সময় বজায় ছিল। প্রতি আক্রমণের সংখ্যা কমে যায় ফরোয়ার্ডের। ইঞ্জুরি টাইমে বাঁদিক থেকে কল্যাণের আক্রমনে বল বক্সের উপর ভেসে এলে সেই বল লব করে জালে ঠেলেন মনীষ ।ফরোয়ার্ডের ফুটবলারদের দাবি ছিল তাদের গোলরক্ষককে কুনুই মেরে আগেই ফেলে দেয় হয়েছিল। কিন্তু রেফারি তাপস দেবনাথ সেটা এড়িয়ে যান। পাশাপাশি বক্সে হ্যান্ডবল এর দাবিও ছিল। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দেয় ফরোয়ার্ড শিবিরে। বিরতির সময় ফরোয়ার্ডের সমর্থকরা গ্যালারি থেকে তীব্র ক্ষোভ জানান। বিরতির পর টানটান লড়াই হলেও জালক আর নড়ে নি। ম্যাচের পরেও রেফারি তাপসের ম্যাচ পরিচালনবা নিয়ে ফরোয়ার্ডের সমর্থকরা অসন্তোষ প্রকাশ করেন


