এগিয়ে চলো’র অল ইন্ডিয়া ওপেন হাফ ম্যারাথন ২০২৬

Date:

Share post:

“Fit People Stronger Nation” এবং “Run for a Healthier Tomorrow” স্লোগানকে সামনে রেখে আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় সর্বভারতীয় হাফ ম্যারাথন প্রতিযোগিতা। রাজধানীর এগিয়ে চলো সংঘের উদ্যোগে আগামী ১০ অক্টোবর শনিবার সকাল ৬ টায় ঐতিহাসিক সংঘের প্রাঙ্গণ থেকে এই দৌড়ের সূচনা হবে। পুরুষদের জন্য নির্ধারিত ২১.০৯৭৫ কিলোমিটার রুটের ম্যারাথনটি এগিয়ে চলো সংঘ থেকে শুরু হয়ে রাণীর বাজার এইচএস স্কুলে গিয়ে শেষ হবে। অন্যদিকে, মহিলাদের জন্য নির্ধারিত ১০ কিলোমিটারের দৌড়টি ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাশিপুর বাজারে সমাপ্ত হবে। এক সাংবাদিক সম্মেলনে আয়োজক ক্লাব এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে এই প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বিগত বছরগুলিতে হরিয়ানা ও উত্তর প্রদেশের অ্যাথলেটরা প্রথম পুরস্কার অর্জন করেছিলেন, যা এবারও প্রতিযোগিতাকে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।
​প্রতিযোগীদের উৎসাহিত করতে আকর্ষণীয় নগদ পুরস্কার ও বিশেষ সুবিধার আয়োজন করা হয়েছে। চলতি বছরের এই ৩য় সংস্করণের প্রতিযোগিতায় বিজয়ী পুরুষ ও মহিলা উভয় বিভাগের অ্যাথলেটদের জন্য রাখা হয়েছে নজরকাড়া আর্থিক পুরস্কার। প্রথম স্থানাধিকারী পাবেন ১৫,০০০ টাকা, দ্বিতীয় স্থান ১২,০০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ১০,০০০ টাকা। পাশাপাশি যথাক্রমে চতুর্থ থেকে দশম স্থানাধিকারীদের জন্য ৮,০০০, ৭,০০০, ৬,০০০, ৫,০০০, ৪,০০০, ৩,০০০ এবং ২,০০০ টাকা নগদ পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র বিজয়ীই নন, দৌড় সফলভাবে সম্পন্নকারী প্রতিটি প্রতিযোগীকে ২০০ টাকা করে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। দূর-দূরান্ত থেকে আসা অ্যাথলেটদের জন্য ক্লাব কর্তৃপক্ষের তরফে সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতা শুরুর ৩ দিন পূর্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা এন্ট্রি বন্ধ করে দেওয়া হবে। ইচ্ছুক প্রতিযোগীদের বিস্তারিত তথ্যের জন্য ৮১৩১০২৫০৯০ অথবা ৯৪৩৬৪৫৯৩৯৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...