ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের লক্ষে দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। প্রত্যাশা মতই দলে রইলেন ‘হিটম্যান’ রোহিত শর্মা। রোহিতের অন্তর্ভুক্তি আবারও স্পষ্ট করে দিল ২০২৭ বিশ্বকাপ ক্রিকেটে তার খেলার উজ্জ্বল সম্ভাবনা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। তাকে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে। দলের বাইরে রাখা হয়েছে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কে ও। একসঙ্গে চারটি আসরের দল বেছে নেওয়ার জন্য বুধবার বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই বৈঠক দীর্ঘক্ষণ চলে। মহা তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে দলে রাখা নিয়ে এর আগেও বহু জল্পনা ছিল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব সইকিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, রোহিত শর্মা কে নিয়ে কোনো রকম আলোচনা চলবে না রোহিত এখনো খেলার মধ্যে রয়েছেন। অতএব তাকে নিয়ে অহেতুক ঝামেলার প্রয়োজন নেই। বুধবার দল গঠনের সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিবের সেই বক্তব্য আরো একবার স্পষ্ট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার অবস্থান। রোহিতের পাশাপাশি দলে রয়েছেন বিরাট কোহলি ও। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি যার কারণে তাকে দলের বাইরে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই সহকারী অধিনায়ক শ্রেয়াস আয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের সিরিজের সময়ে চলবে এশিয়ান গেমসের ক্রিকেট। শ্রেয়াস খেলবেন এশিয়ান গেমসের আসরে। যার কারণে একদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটের সিরিজে ঋতুরাজ গাইকোয়াড কে দলে নেওয়া হয়েছে। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে সহকারি অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে।


