ত্রি-মুকুট জয় করলো কসমোপলিটন

Date:

Share post:

ত্রি-মুকুট জয় করলো কসমোপলিটন ক্লাব। এনিয়ে দ্বিতীয় বার এই সাফল্য পেলো। ১৯৯৮ সালে প্রথম বার জয় করেছিল ত্রি-মুকুট। প্রথম ডিভিশন আসরে পর নক আউট আসর জয় করে কসমোপলিটন। এখন জয় করলো সুপার ফোরের আসর। ১১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কসমোপলিটন। ১০ পয়েন্ট পেয়ে ওপিসি দ্বিতীয় এবং সম সংখ্যক পয়েন্ট পেয়ে চলমান সংঘ তৃতীয় স্থান দখল করেছে।শেষ লড়াইয়ে প্রথম দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল এবছর সেরা হতে চলেছে কসমোপলিটন। ৪২৯ রানের জবাবে লড়াই করার মানসিকতা তেমন লক্ষ্য করা যায়নি চলমানের ব্যাটসম্যানদের মধ্যে। শংকর পালের বিষাক্ত স্পিনের ভেলকির সামনে গুটিয়ে যায় মাত্র ১৭৩ রানে। অর্কজিৎ পাল ৮৩ বল-এ ৯টি বাউন্ডারির সাহায্যে ৫০, সাহেল দেববর্মা ৬৬ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩২, দেবত্তম ঘোষ ৩৪ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩, অভিক পাল ৬৩ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং তৃশাণ দেব ৪৮ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। কসমোপলিটনের শংকর ৭৪ রানে ৬টি এবং অর্কজিৎ রায় ৩৭ রানে ২টি উইকেট দখল করেন। ২৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করে নেন কসমোপলিটনের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫ রান করার পর দুদলের অধিনায়কের সম্মতিক্রমে ম্যাচটি শেষ হয় অমীমাংসিত ভাবে। তবে প্রথমে ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পায় কসমোপলিটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...