জয়ের ভাবনা নিয়েই নামবে ব্লাড, এগিয়ে চলো

Date:

Share post:

আগরতলা লিগের খেতাবের লড়াই কোন দিকে মোড় নিচ্ছে স্পষ্ট হবে আজ। সুপার ফোরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে ময়দানের দুই সেরা ফুটবল ক্লাব এগিয়ে চলো সংঘ ও ব্লাডমাউথ ক্লাব। জয়ের ভাবনা রয়েছে দুই শিবিরই। বাকিটা মাঠেই স্থির হবে।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি প্রথম ডিভিশন ফুটবলের সুপার ফোরের দ্বিতীয় রাউন্ডের আজকের ম্যাচটিই সবথেকে আকর্ষণীয়। এগিয়ে চলো তাদের প্রথম ম্যাচে ৬-২ গোলে লালবাহাদুর ব্যায়ামাগারকে হারিয়ে তিন পয়েন্টের সাথে ৪ গোলের লিড নিয়েছে। দ্বিতীয় লড়াইয়ে ব্লাডকে হারাতে পারলে মেলারমাঠে এই বড় ফুটবল ক্লাবের সামনে ফের আগরতলা লিগে সেরা হওয়ার সুবর্ণ সুযোগ এসে যাবে।
অপরদিকে কল্যাণ সমিতির কাছে ২-০ গোলে হেরে ব্লাডমাউথ বিশাল চাপে রয়েছে। তাদের কাছে জয় ছাড়া কোন বিকল্প নেই। ড্র করলেও খেতাব ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে ব্লাড জয়ের লক্ষ্যে ময়দানে নামবে।
দুটো দলই ম্যাচের আগে শনিবার বিকেলে শেষ ঝালাই করে নেয়। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের পরিকল্পনার বাস্তব রূপ দিতে চলে প্রস্তুতি। এগিয়ে চলো’র চিন্তা একটাই মাঝমাঠের বল প্লেয়ার সানা’কে নিয়ে। জ্বরের কারনে সানা সুপারের প্রথম ম্যাচেও খেলতে পারেন নি। এই ম্যাচেও মাঠে নামবেন কিনা এনিয়ে সন্দেহ রয়েছে। তবে বাকি সবাই মাঠে ছিল। পুরো শক্তি নিয়েই ব্লাডের উপর ঝাঁপাতে তৈরি হলুদ-সবুজ শিবির।
অপরদিকে, ব্লাড আগের ম্যাচে রক্ষণ ভাগের নবাগত ফুটবলারকে নামায় নি। এম্যাচে নতুন এই স্টপার খেলবেন। এছাড়া পারভেজের গোলের দিকে তাকিয়ে আছে গোটা শিবির। ব্লাড অলআউট খেলবে। জয়ের জন্য পুরো শক্তি নিয়ে ঝাপাবে। তাদের লক্ষ্য তিন পয়েন্টের দিকে। বাকিটা ফলাফলই স্পষ্ট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...