সাব্রুমে স্কুল ক্রিকেটে জয় অব্যাহত রাখলো নেতাজি বিদ্যামন্দির। টানা ২ ম্যাচে জিতে নেতাজি বিদ্যামন্দির রয়েছে শীর্ষে। শনিবার নেতাজি বিদ্যামন্দির ৭ উইকেটে হারায় নং ২ জলেফা স্কুলকে। মহকুমার কলেজ স্টেডিয়ামে টসে জিতে নং ২ জলেফা স্কুল মাত্র ৫৩ রান করে। ২৬ রান পায় অতিরিক্ত। নেতাজি বিদ্যামন্দিরের চন্দন নাথ ৩ রানে ৪টি উইকেট পায়। জবাবে নেতাজি বিদ্যামন্দির ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সুষময় দাস ২৭ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অতিরিক্ত পায় ২৫ রান।


