সহজেই সেমিফাইনালে গেলো সদর

Date:

Share post:

সহজেই সেমিফাইনালে পৌঁছে গেলো শক্তিশালী সদর। মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের আসরের কোয়ার্টার ফাইনালে অনায়াসেই ১০ উইকেটে হারায় লংতরাইভ্যালিকে। অন্নপূর্ণা দাসের দুরন্ত বোলিংয়ে এসে জয়। মোহনপুরের তালতলা স্কুল মাঠে শনিবার বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় এদিন নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়। টসে জিতে লংতরাইভ্যালি মাত্র ৩৩ রান করতে সক্ষম হয়। মেঘা দাস ২১ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং নেদ্রিনা বড়ুয়া ৩৩ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের ৭ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেন নি। সদরের অন্নপূর্ণা দাস ৭ রানে ৪টি এবং আম্বেশা দাস ৭ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে সদর ১৯ বল-এ কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। মৌচৈতি দেবনাথ ১৪ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং রিজু সাহা ৫ বল-এ ৫ রানে অপরাজিত থেকে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...