মোহনপুরে আন্ত: স্কুল ক্রিকেটের ফাইনালে উঠলো বেড়িমুড়া স্কুল। ৩৫ রানে হারালো কলাগাছিয়া স্কুলকে। শনিবার কলাগাছিয়া স্কুল মাঠে প্রথম সেমি ফাইনালে ব্যাট করার সুযোগ পেয়ে বেড়িমুড়া স্কুল ১৬০ রান করে। সূর্য পাল ২৬ বল-এ ২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭, হৃদয় বিশ্বাস ৪০ বল-এ ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং জয়দীপ দাস ১৩ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। অতিরিক্ত পায় ২০ রান। কলাগাছিয়া স্কুলের প্রশংকর দেবনাথ ১৬ রানে ৩টি এবং শিবা বনাজ ৩১ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে কলাগাছিয়া স্কুল ১২৫ রান করতে সক্ষম হয়। তাপস ওরাং ৩৩ বল-এ ২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, নয়ন দাস ১১ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, জয়ন্ত সরকার ৮ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ২১ রান। বেড়িমুড়া স্কুলের সৌরদীপ দত্ত ১৯ রানে ৪টি এবং জয়ন্ত বিশ্বাস ২২ রানে ৩টি উইকেট ভাগ করে।


