রবিবার মুখোমুখি সপ্তসিন্ধু ও সিনহা

Date:

Share post:

তেলিয়ামুড়ায় সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ আজ মুখোমুখি হবে সপ্তসিন্ধু দশ দিগন্ত এবং সিনহা ক্রিকেট একাডেমি। দুদল’ই নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে হবে লড়াই। এদিকে শুক্রবার জনকল্যাণ ফারমার্স ক্লাব সাত উইকেটে হারায় বুলেট ক্লাবকে। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে ব্যাট করার সুযোগ পেয়ে বুলেট ক্লাব ১১৭ রান করে। সৌরভ ভৌমিক ৩৬, ওম মোদক ২০ এবং বিতম দেববর্মা ১৮ রান করেন। জনকল্যাণ-এর অসিত দাস ১৩ রানে এবং বিশ্বজিৎ রায় ৩০ রানে তিনটি করে উইকেট ভাগ করেন। জবাবে জনকল্যাণ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। জয়ন্ত রুদ্র পাল ৩০ বল-এ খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, প্রসেনজিৎ দাস ২৪ এবং রাকেশ দাস ১৭ রান করেন। দুই ম্যাচ খেলে প্রথম জয় পেল জনকল্যাণ ফারমার্স ক্লাব। অপরদিকে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছে বুলেট ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...