জয় দিয়ে আসর শুরু করলো বিশালগড়। রাজ্য সিনিয়র ক্রিকেটে এলিট গ্রুপে রবিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডি এল এস মাথডে ৩৩ রানে হারায় তেলিয়ামুড়াকে। কমলপুর স্টেডিয়ামে টসে জিতে তেলিয়ামুড়া মাত্র ১১৯ রান করে। মিডল অর্ডারে শুভম ঘোষ ৭৬ বল-এ ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন। অতিরিক্ত পায় ১৭ রান। বিশলগড়ের অমিত আলী ২১ রানে ৩টি উইকেট পান। জবাবে বিশালগড় ২০.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮২ রান করার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি । এসময় বিশালগড়ের দরকার ছিল ৫০ রান। সাহিল সুলতান ৩০, বাবুল দে ২২ রান করেন।
প্লেট গ্রুপে জয়ের ধারা অব্যাহত রাখলো ধর্মনগর
সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে জয়ের ধারা অব্যাহত রাখলো ধর্মনগর। টানা ২ ম্যাচে জিতে উত্তর জেলার এই মহকুমাটি রয়েছে শীর্ষ স্থানে। রবিবার এমবিবি স্টেডিয়ামে ধর্মনগর ২১০ রানে হারায় লংতরাইভ্যালিকে। বিজয়ী দলের ধনবীর সিং অল রাউন্ড পারফরমেন্স করেন। টসে জিতে ধর্মনগর ২৮৩ রান করে। স্বরব সাহানী ৫০ বল-এ ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯, অভিষেক মালাকার ৫১ বল-এ ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, সুপ্রিয় দাস ৫০ বল-এ ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ এবং ধনবীর সিং ২৫ বল-এ ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। লংতরাইভ্যালি উদিত ৩২ রানে এবং দিকসন দেববর্মা ৬৭ রানে ৩টি করে উইকেট ভাগ করেন। জবাবে লংতরাইভ্যালি মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। সুদর্শন ১৭ এবং অর্ঘদ্বীপ চৌধুরী ১৫ রান করেন। ধর্মনগরের ধনবীর সিং ২১ রানে ৬টি উইকেট তুলে নেন।
প্রথম জয় পেলো সাব্রুম
প্রথম জয় পেলো সাব্রুম। ৩৬ রানে হারালো অমরপুরকে। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে বাইখোরা স্কুল মাঠে রবিবার ব্যাট করার সুযোগ পেয়ে সাব্রুম ২০৮ রান করে। বাপ্পি দেবনাথ ৩৬ বল-এ ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, প্রীতম দাস ৪৫, সম্রাট ত্রিপুরা ১৯ এবং রূপম চৌধুরী ১৮ রান করেন। অতিরিক্ত পায় ৩৪ রান। অমরপুরের অনীশ দাস ৬১ রানে ৩টি উইকেট পান। জবাবে অমরপুর ১৭২ রান করতে সক্ষম হয়। রাজেশ সাহা ৩৬ বল-এ ৫টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, প্রনবীন্দু সাহা ২৮, প্রীতম বর্মন ২১ এবং দেবব্রত সাহা ২০ রান করেন। সাব্রুমের তুহিন দে ৩৩ রানে ৪টি ও নয়নমণি দাস ৩৬ রানে ৩টি উইকেট ভাগ করেন।


