প্রতিপক্ষ বীরেন্দ্র ক্লাব হলেও প্রতিপক্ষকে হাল্কা ভাবে নিতে চাইছে না ময়দানে বড় দল এগিয়ে চলো সংঘ। নীলজ্যোতি রাখাল স্মৃতি শিল্ডের উদ্বোধনী ম্যাচে ১৬ আগষ্ট লড়বে এই দুই ক্লাব। আসরের প্রস্তুতি নেয় হয়েছে ভালো ভাবেই।
এমরশুমে শিল্ডের আকর্ষণ অনেকটাই ফিকে হয়ে গেছে। প্রথম ডিভিশনের ১০টি ক্লাবের মধ্যে শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা দল তুলে নেয়ায় বাকি ছিল ৯টি ক্লাব। এরমধ্যে আর্থিক অভাবে নেন বুলেটস ক্লাব ও জুয়েলস এসোসিয়েশন এবার শিল্ড এন্ট্রি নেয় নি! ফলে প্রথম ডিভিশনের ৭টি দলের সাথে বীরেন্দ্র ক্লাবকে নিয়ে হচ্ছে আসর।
বীরেন্দ্র বেশ ভালো ফল গড়েও এবার দ্বিতীয় ডিভিশন প্রত্যাশা মতো সাফল্যের মুখ দেখে নি। শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট হারিয়ে ছিটকে যায় ট্রফির লড়াই থেকে। তবে ওই দলের শক্তি বাড়িয়ে তারা রাখাল শিল্ড খেলার উদ্যোগ নিয়েছে। দল মাঠে কতটা লড়াই করে সেটা নামলেই স্পস্ট হবে।
অপরদিকে, বড় বাজেটের দল এবারও গড়েছে এগিয়ে চলো। প্রস্তুতিও নিয়েছে তিন সপ্তাহের মতো। গত মরশুমে খেতাব পায় নির শিল্ড ও লিগে। এরআগে দ্বিমুকুট জয়ের হ্যাটট্রিক ছিল। ফলে এবার এগিয়ে চলো বেশ সতর্ক। প্রথম ম্যাচ থেকে সিনিয়র ভাবে পথ চলতে প্রথম ম্যাচটা ভালো খেলতে চায়।
এদিকে, বড় বাজেটের অপর দল কল্যাণ সমিতিতে খেলতে রাজ্যে এলেন মণিপুরের আরিফ মাইনাম। শুক্রবার সন্ধ্যার বিমানে রাজ্যে আসেন এই উইঙ্গার। আরিফ দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি বাড়লো বলা যায়। বৃহস্পতিবার সকালে অনুশীলন শুরু করার পর বিকেলে অনেকটা ভাঙ্গা দল নিয়ে এগিয়ে চলোর মুখোমুখি হয়েছিল কল্যাণ সমিতি। উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে প্রস্তুতি ম্যাচে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। কল্যাণ সমিতির মনিশ এবং কবিরাজ সিং গোল করেছেন। জয় না পেলেও দলের খেলায় খুশি কোচ আবু তাহের এবং ম্যানেজার তন্ময় ধর। প্রথম দিন অনুশীলনের নেমেই ছেলেরা এতটা ভালো খেলবে আশা করতে পারেনি টিম ম্যানেজম্যান্ট। পুরো দল এলে শক্তি আরও বেড়ে যাবে। রাখাল শিল্ডে কল্যাণ সমিতির প্রথম ম্যাচে টাউন ক্লাবের বিরুদ্ধে ১৮ আগস্ট। ওই ম্যাচের পরেই দলের সঙ্গে যোগ দেবেন মণিপুরে আরও ছয় ফুটবলার। তারা ডুরান্ড কাপ ফুটবলে ব্যস্ত থাকায় এখন আসতে পারেনি।
বীরেন্দ্র-র বিরুদ্ধে সতর্ক থেকেই নামবে বড় বাজেটের দল এগিয়ে চলো
Date:
Share post:


