পূর্বাঞ্চলের দৃষ্টিহীনদের ক্রিকেটে হলো ত্রিপুরা। সেরা উড়িষ্যা। সোমবার আসরের ফাইনাল ম্যাচে উড়িষ্যা ৫ উইকেটে পরাজিত করে বিহারকে। জামজুরি মাঠে বিহার ১১০ রান করে অতিরিক্ত ২৯ রানের কাঁধে ভর দিয়ে। জবাবে উড়িষ্যা ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ঝাড়খণ্ড ১০ উইকেটে পরাজিত করে ত্রিপুরাকে। টসে জিতে ত্রিপুরা গুটিয়ে যায় মাত্র ৬৫ রানে। সুকান্ত সরকার ১৫ রান করেন। জবাবে খেলতে নেমে ঝাড়খন্ড একত্রিশ বল খেলে কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। রবীন্দ্রনাথ ১৮ বল খেলে ৩৪ এবং সঞ্জীব কুড়ি বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান।


