আগরতলা লিগের নির্ণায়ক লড়াই আগামী ৮ অক্টোবর। এতে মুখেমুখি হবে এগিয়ে চলো সাংঘ এবং কল্যাণ সমিতি। অংক একেবারেই সহজ। এগিয়ে চলোে ড্র করলেই চ্যাম্পিয়ন। কল্যাণ’কে দ্বিমুকুট পেতে হলে এই ম্যাচটা জিততেই হবে।
এর আগে রাখাল শিল্ডে পেনাল্টি শুটে এগিয়ে চলোকে হারিয়ে খেতাব পায় কল্যাণ সমিতি। তবে এখন চিত্র বদলে গেছে। সোমবার সুপার লিগে ৪-২ গোলে লালবাহাদুরকে হারিয়ে দেয় কল্যাণ। কিন্ত গোল ব্যবধানে পিছিয়ে থাকে। লালবাহাদুর দ্বিতীয় ম্যাচে হেরে ছিটকে যায়।


