কিল্লায় সামার কাপ ট্রফি ঘরে তুলল কলমকাই

Date:

Share post:

কিল্লায় সামার কাপ ফুটবলের ট্রফি ঘরে তুলল কলমকাই এফসি দল। শনিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে কলমকাই ৩-২ গোলে হারায় ইয়ালেকমি এফসি’কে। বরক ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাইজমানি আসরে নোয়াবাড়ি মিনি স্টেডিয়ামে শনিবার ছুটির দিন থাকায় কয়েক হাজার ফুটবলপ্রেমী মাঠে ছিলেন। ফুটবলাররা একটি উপভোগ্য ম্যাচ উপহার দেন। বিজয়ী আগর কুমার জমাতিয়া, পূর্ণী জমাতিয়া এবং এলেম জমাতিয়া গোল করেন। বিজিত দলের রঞ্জিত জমাতিয়া এবং হাইয়ুং জমাতিয়া গোল করেন। একসময় ২-২ গোলে ম্যাচ ছিল জমজমাট অবস্থায়। ওই সময় এলেম জমাতিয়া দুরন্ত গোল করে কলমকাই এফসি’কে ট্রফি এনে দেন। সমতা ফেরানোর জন্য শেষ দিকে বিজিত দলের ফুটবলাররা বেশ কয়েকটি আক্রমণ করলেও জাল নাড়াতে ব্যর্থ হন। খেলা পরিচালনা করেন মন্ত্রী মোহন জমাতিয়া। শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয়েছে ২০ এবং ১০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...