বক্সনগরে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠলো বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন ইলেভেন স্টার। উত্তেজনাপূর্ণ ম্যাচে হারায় ডাংড্যাং এফসি ইলেভেন স্টারকে। বক্সনগর প্লে সেন্টার আয়োজিত আসরে বৃহস্পতিবার দুপুর বক্সনগর মিনি স্টেডিয়াম মাঠে বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন ইলেভেন স্টার ১-০ গোলে জয় পায়। রোমাঞ্চকর ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় বিশ্রামগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন ইলেভেন স্টার। দলের হয়ে জয়সূচক গোলটি করেন বাসেন। পরবর্তীতে উভয় দলই একাধিক আক্রমণ করলেও আর গোল হয়নি।


