খোয়াইয়ে রাজ্য অনূর্ধ্ব-১৭ মেয়েদের স্কুল ফুটবলে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল খেতাব পেলো। ২-০ গোলে হারালো গোমতী জেলাকে। বৃহস্পতিবার বিকেলে খোয়াই সরকারি স্কুল মাঠে ফাইন্যালে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে খেতাব জয় করে স্পোর্টস স্কুল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলে দলটি। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। রিয়া জমাতিয়া এবং স্মৃতি জমাতিয়া জোড়া গোল করে। তবে গোমতী জেলার মেয়েরা বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণ করলেও স্পোর্টস স্কুলের রহক্ষণভাগে চিড় ধরাতে ব্যর্থ হয়েছে। এদিকে, সকালে প্রথম সেমিফাইনালে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলে পশ্চিম জেলাকে এবং গোমতী জেলা ৩-০ গোলে ধলাই জেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। বিকেলে খেলার শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


