বক্সনগর প্লে সেন্টার আয়োজিত ঐতিহ্যবাহী এমএলএ কাপ ফুটবলের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে খুমুলুঙ এফসি জয় পায়। বুধবার বক্সনগর মিনি স্টেডিয়ামে খুমুলুঙ এফ সি ২-১ গোলে বিএসপি ইয়ং স্টারকে হারিয়ে দেয়।খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও মাঠে আধিপত্য বিস্তার করে খুমলুঙ এফসি।প্রথমার্ধে খুমুলুঙের হয়ে রাহুল রিয়াং দলকে এগিয়ে দেন।দ্বিতীয়ার্ধেও খুমুলুঙ তাদের আক্রমণের ধার অব্যাহত রাখে। ওই অর্ধে পহর জামাতিয়া দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন।তবে ম্যাচের শেষ দশ মিনিটে ইয়ং স্টার একটি পেনাল্টি পায়। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমায় বিএসপি ইয়ং স্টার। কিন্তু হার এড়াতে পারে নি।


