শুক্রবার পানামা’র বিরুদ্ধে নামবে ভারত

Date:

Share post:

ভারত ও পানামার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হবে। ম্যাচটি ২৬ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারিখ পরিবর্তন করে একদিন এগিয়ে এনেছে। ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে ম্যাচটির কিক-অফ হবে।
ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামা এই ম্যাচে ফেভারিট। যেখানে ভারতের বর্তমান র‍্যাঙ্কিং ১৩৮। তাছাড়া পানামা দলে তাদের সাম্প্রতিক ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডের ১৪ জন খেলোয়াড় রয়েছেন। ভারতের হেড কোচ খালিদ জামিলের অধীনে তরুণ ও সিনিয়রদের মিশ্রণে গড়া ভারতীয় দলের কাছে এটি বিশ্বমানের ফুটবলারদের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার এক দুর্দান্ত সুযোগ। এদিকে, বেঙ্গালুরুর এই ম্যাচটির টিকিটের চড়া দাম নিয়ে ইতিমধ্যেই ফুটবল সমর্থকদের মধ্যে বেশ ক্ষোভ তৈরি হয়েছে। যার ফলে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কাও করা হচ্ছে। পানামার বিরুদ্ধে খেলার পর, ভারতীয় দল আগামী ৩ অক্টোবর কলকাতায় শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে এবং এরপর ৬ অক্টোবর খেলবে উরুগুয়ের বিরুদ্ধে।
পানামার ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং সোনি আট চ্যানেলে। অনলাইনে সরাসরি খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ভারত ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে

৫ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়লাভ করেছে। তবে প্রথম তিনটি ম্যাচ জিতে ভারত ৩-২...

রাজ্য রঞ্জি দলে একটি পরিবর্তন, ঢুকেছেন লক্ষ কুমার

রাজ্য রঞ্জি দলে একটি পরিবর্তন হল। দলে ঢুকেছেন লক্ষ কুমার টি.। স্বপ্নীল সিং আহত থাকায় প্রথম ম্যাচ থেকেই...

সৌরাষ্ট্র থেকে পয়েন্ট কেড়ে রঞ্জি’র এলিটে থাকার আশায় ত্রিপুরা!

এলিটের বি-পুলে তিন রাউন্ডের খেলার শেষে শূন্য হাতে শেষ স্থানে ত্রিপুরা! অপর দিকে বোনাস সহ একটি জয় ও...

স্পোর্টিং ক্লাব দিল্লি ও এফসি গোয়া জয় পেলো

ইন্ডিয়ান সুপার লিগে দুটি খেলায় স্পোর্টিং ক্লাব দিল্লি ও এফসি গোয়া জয় পেয়েছে। মুম্বই সিটি এফসি ২-৩ গোলে...