ধর্মমনগরে মহকুমা সেরা হল জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার। সোমবার আসরের ফাইনাল ম্যাচে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার চার উইকেটে পরাজিত করে ধর্মনগর ক্রিকেট একাডেমিকে। অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এদিন কলেজ স্টেডিয়ামে বিজয়ী দলের মুক্তাদির আলম নজর কেড়ে নেয়। ফাইনাল ম্যাচে। টসে জিতে ধর্মনগর ক্রিকেট একাডেমি মাত্র ৫৩ রান করতে সক্ষম হয়। মোঃ শাহাজাদ হোসেন ৪০ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। অতিরিক্ত পায় ১৫ রান। জিনিয়াস ক্রিকেট একাডেমির পক্ষে সাহারুল ইসলাম ১২ রানে, মুক্তাদির আলম ১৪ রানে তিনটি করে এবং মহসিন হাসান ১৫ রানে দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মুক্তাদির আলম উনিশ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। অতিরিক্ত পায় ২৫ রান। ধর্মনগর ক্রিকেট একাডেমির পক্ষে শারিফুল হক ১৫ রানে চারটি উইকেট দখল করে।


