ফাইনালের শেষ সময়ের টিকেটের দাম ১০ হাজার থেকে ৬০ হাজার ডলার!

Date:

Share post:

আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনালের কিছু টিকেট মিলেছে শেষ সময়েও, তবে টিকেট কিনতে গুনতে হয়েছে চড়া মূল্য। বিশ্বকাপ ফাইনালের শেষ সময়ের টিকেটের দাম ১০ হাজার থেকে হয়েছে ৬০ হাজার ডলার! এদিকে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা সমর্থকদের মহড়া চলছে ২৪ ঘন্টা আগেই।
বিশ্বকাপ ফাইনালের আগে শেষ সময়েও কিছু টিকেট পাওয়া গেছে। সেজন্য অবশ্য চড়া মূল্য গুনতে হয়েছে। তবে এমন ম্যাচ দেখার সুযোগ পেতে দেদার টাকা ঢালতে প্রস্তুত লোকের সংখ্যাও তো কম নেই। শেষ মুহূর্তে টিকেট পেয়েও বরং নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন অনেকে। ফিফার অফিসিয়াল টিকিট পুনঃবিক্রয় সাইটে শনিবার সকালে গোলপোস্টের পেছনের মাঝারি সারির সবচেয়ে সস্তা টিকিটের দাম ৬ হাজার ৪১১.২৫ ডলার তালিকাভুক্ত করা হয়েছিল। দুপুরের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়। পরে যেসব টিকেট ছিল, সেগুলোর সর্বনিম্ন মূল্য ছিল ১০ হাজার ডলার, সর্বোচ্চ ৬০ হাজার। আপার ডেকের কোণার দিকের টিকিটগুলোর দাম প্রায় ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছিল। খেলা আরও কাছ থেকে দেখার জন্য খরচ করতে হয়েছে প্রায় ১৬ হাজার ডলার। আর বিশেষ হসপিটালিটি সিটের লেগেছে ৬০ হাজার ডলার পর্যন্ত। সিটগিক এবং স্টাবহাবের মতো অন্যান্য প্ল্যাটফর্মেও আপার ডেকের টিকিট প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু করে তালিকাভুক্ত করা হয়েছিল এবং লোয়ার বোলের কিছু আসনের দাম ৩৫ হাজার ডলারের কাছাকাছি ছিল। বিশ্বকাপে লিওনেল মেসির সম্ভাব্য শেষ আঁচড় দেখতে কিংবা লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ ফাইনালে ছাপ রাখা দেখতে, এতটুকু খরচ হাসিমুখে করার লোকের সংখ্যা কম নেই। আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নাম টানা দ্বিতীয় শিরোপা ও সব মিলিয়ে চতুর্থ শিরোপার জন্য। ১৯৫৮ এবং ১৯৬২ সালে ব্রাজিলের পর কোনো দেশই পরপর বিশ্বকাপ জিততে পারেনি। আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন একবারই বিশ্বকাপ জিতেছে ২০১০ সালে। এখন পর্যন্ত আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করা মেসি খেলতে নামছেন তার তৃতীয় বিশ্বকাপ ফাইনালে। সব ঠিকঠাক থাকলে তিনটি বিশ্বকাপ ফাইনালে শুরু থেকে মাঠে থাকা প্রথম ফুটবলার হবেন তিনি। এছাড়া গোল্ডেন বল ও গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন আর্জেন্টিনার মহানায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...